শরতের ভোর, শিউলির গন্ধ আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চিরপরিচিত কণ্ঠস্বর— “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর...” বাঙালির মনে সঙ্গে সঙ্গে বেজে ওঠে দুর্গাপুজোর আগমনী সুর। আমরা বলি, “শুভ মহালয়া!” কিন্তু কখনও কি ভেবে দেখেছি, মহালয়া কি শুধুই পুজোর আগমনী বার্তা? নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে পিতৃস্মৃতি, কৃতজ্ঞতা আর মানবিকতার আরও গভীর কোনও অর্থ?









