ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে (২৬/০৯/১৮২০) জামতারা জেলার কর্মাটাঁড় অঞ্চলের কথা মনে পড়ে গেলো। আমি কিছুদিন পূর্বে ঝাড়খণ্ডের জামতারা দিয়ে আসছিলাম। কার্মাটাঁড়ের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় ১৭ বছরের। বিদ্যাসাগরের শেষ জীবন মোটেই সুখে কাটেনি। জ্যেষ্ঠ সন্তান, একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর ১৮৭২ সালে তাঁকে ত্যাজ্য ঘোষণা করেন। কিছু দিন পরেই মারা যান স্ত্রী …




