ইচ্ছা পূরণ করেছে তবুও সবাই অখুশী

লকডাউন সবার ইচ্ছা পূরণ করেছে তবুও কেউ খুশী নয়! Whatsapp-এ একটা পোস্ট পড়ে ভালো লাগলো তাই সেটা নিয়েই আজকের এই লেখা।

  1. শিশুরা: চেয়েছিল তাদের কোনো স্কুল পড়াশোনা থাকবে না সারাদিন শুধুই খেলবে,তাই হয়েছে।
  2. মহিলারা: সবসময় চাইতো তাদের স্বামী সারাদিন বাড়ি থাকবে আর তাদের কাজে সাহায্য করবে তাই হয়েছে।
  3. পুরুষেরা: তারা চাইতো কর্মজীবন থেকে একটু নিষ্কৃতি পেয়ে বাড়িতে থেকে বেতন পাবে সেটাই হচ্ছে।
  4. চাকরীজীবি মহিলাচাইতো তাদের সন্তানদের সাথে সময় কাটাতে তাই হয়েছে।
  5. পরীক্ষার্থী: তাদের মনের ইচ্ছা পরীক্ষা দিতে হবে না আর পাস হয়ে যাবে,তাই হচ্ছে।
  6. বৃদ্ধ মা, বাবাসবসময় চায় তাদের সন্তান সব সময় কাজে ব্যস্ত না থেকে তাদের কাছে সময় কাটায়,তাই হচ্ছে।
  7. কর্মচারী: সবসময় চাইতো একঘেয়েমি কাজের থেকে একটু ছুটি, তাই হয়েছে।
  8. ব্যাবসায়ী: আমার কোনো জীবন হলো এটা?যদি ঘরে বসে একটু TV দেখতে পারতাম,সেটাই হচ্ছে।
  9. পৃথিবী: আমার স্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে,যদি এই দূষণ আর অত্যাচার থেকে মুক্তি পেতাম,আর এটাই হচ্ছে।

এবার বলো এই পরিস্থিতিতে ঈশ্বরের কাছে কি নালিশ জানাবে? তুমি নিজে যা চেয়েছো তাই হচ্ছে অতএব এখন থেকে বুঝে শুনে চাইবে কারণ ঈশ্বর এক মুহূর্তে সব আশা পূরণ করতে পারে।

 

2 thoughts on “ইচ্ছা পূরণ করেছে তবুও সবাই অখুশী

I'd love to hear your thoughts on this post! Please leave a comment below and let's discuss.