আজকে ১২৫তম জন্মদিনে দিল্লীতে নেতাজীর মুর্তি স্থাপনার ঘোষণা এবং ব্যাবস্থা করা হয়। সেই উপলক্ষে নেতাজীর আরেক বিখ্যাত মুর্তির কথা মনে পড়ে গেলো — উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অশ্বারোহী নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি প্রতিষ্ঠিত করা হয় ওনার ৭২তম জন্মদিবস উপলক্ষে, (২৩/০১/১৯৬৯) বোম্বাইয়ের ব্যাবসায়ী নরেশ ইয়াওয়ালকার ১৫ ফুট উঁচু, চার টন ওজনের এই ব্রোজ্ঞ মূর্তিটি দেড় লাখ টাকা মূল্যে তৈরী করে দেন।

মূর্তিটিকে স্থাপন করা হয় ১৬ফিট উঁচু বেদীর উপর। বিখ্যাত বাঙালী শিল্পী সুনীল পাল বেদীর উপরের দিকে নেতাজীর জীবন থেকে চিত্রমালা ও বাণীর সারাংশ খচিত করেন। এই মূর্তিটি ময়দানে আউটরাম ধাঁচে ধাবমান ঘোড়ার পিঠে খানিকটা আড়াআড়ি ভাবে এবং ঘোড়ার লেজ ভূমির সমান্তরালে করা হয়েছে।
মূর্তিটি উদ্বোধন এর দিন ১১ঃ৪৫ মিনিটে পুলিশ ব্যান্ড বন্দে মাতরম ও ইকবালের লেখা “সরে জাহান সে আচ্ছা” বাজনা বাজিয়ে শুরু হয়। এরপর কাজী সব্যসাচীর আবৃত্তি, ” দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার” এবং কাজী অনিরুদ্ধ পরিচালনায় গাওয়া হয় আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজ এর গান “কদম কদম বাড়ায়ে যা, খুশীকা গীত গায়ে যা।“
এরপর আসেন কলকাতার প্রাক্তন মেয়র ও স্পীকার বিজয় ব্যানার্জি, মেয়র গােবিন্দ চন্দ্র দে ও মুখ্য অতিথি জাতীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু মহাশয়।
এরপর বাসন্তী দেবীর টেপ করা কন্ঠে সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে কিছু সুন্দর কথা এই অনুষ্ঠানে শােনানাে হয়। অনুষ্ঠান উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি জাকির হােসেন,প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও উপপ্রধানমন্ত্রী মোরারজী দেশাইের পাঠানো বাণী জনগণকে পড়ে শোনানো হয়।
সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে “তোমার আসন শূন্য আজি হে বীর পুণ্য কর” এইভাবেই জনগন ভারতবর্ষের বীরশ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা নিবেদন করেন।

I thought the NSB statue was a replica of some British soldier (don’t remember the name).
LikeLiked by 1 person
এই মূর্তিটি ময়দানে আউটরাম ধাঁচে ধাবমান ঘোড়ার পিঠে খানিকটা আড়াআড়ি ভাবে এবং ঘোড়ার লেজ ভূমির সমান্তরালে করা হয়েছে।
LikeLike
সমৃদ্ধ হলাম।
খোলা রাস্তায় মূর্তি বসানোর বিষয়টি আমার ব্যক্তিগত ভাবে অপছন্দ।
LikeLiked by 1 person
ঠিক কথা। তবে শ্যামবাজারে মুর্তি মার্গ দর্শকের কাজ বেশি করে।
LikeLike
খুব ভাল লাগল আপনার লেখা। ধন্যবাদ। আরও পড়বার ইচ্ছা রইল।
LikeLiked by 1 person
ধন্যবাদ, ভাই।
LikeLike