বইমেলা, লুচি-আলুর দম, আর চিড়িয়াখানার হাতি!

কলকাতা বইমেলা চলছে জোর কদমে! বইপ্রেমীদের জন্য এটি এক ঐতিহ্যের উৎসব, যেখানে নতুন বইয়ের খোঁজ যেমন চলে, তেমনি চলে আড্ডা, গল্প, আর নানা রকম খাবারের মহোৎসব।আজ সকালে হোয়াটসঅ্যাপে একটা মজার পড়লাম। বেশ রসিকতা মেশানো একটা কাহিনি, পড়েই ভাবলাম, এটা নিয়ে লিখতেই হবে!

Kolkata Book Fair, 2025

ঘটনাটা এমন—বইমেলায় এক বড়সড় পরিবার চাদর বিছিয়ে বসে লুচি-আলুর দম খাচ্ছে, হাতে টিফিন ক্যারিয়ার, মুখে আনন্দের হাসি। লেখক-সাংবাদিক দুলেন্দ্র ভৌমিক সেদিকে চোখ পড়তেই প্রশ্ন করলেন,

— “দাদা, কোথা থেকে আসা হলো?”

— “দত্তপুকুর থেকে।”

— “তা প্রতিবছর কি আসা হয়?”

— “হ্যাঁ, প্রতিবছরই আসি।”

— “তা কি বই কিনলেন?”

— “না, কোনও বই কিনিনি।”

— “সে কি! বইমেলায় এসে কোনও বই কিনলেন না?”

ভদ্রলোকের ধৈর্য সম্ভবত একটু কমে গিয়েছিল। এক মুহূর্তও না ভেবে তিনি বলে বসলেন, “আপনি চিড়িয়াখানায় গেলে হাতি কেনেন নাকি?”

ব্যস! কথাটা শুনে সাংবাদিক মহাশয় খানিক থতমত। আর আশপাশের লোকের মুখে হাসির ঝিলিক।

আসলেই তো, বইমেলা মানেই কি শুধু বই কেনা? নাকি বইমেলার আনন্দ লুকিয়ে থাকে তার পরিবেশে, সেই আড্ডায়, সেই লুচি-আলুর দমের ঘ্রাণে, পুরনো বইয়ের পাতার গন্ধে আর নতুন লেখকদের আবিষ্কারে?

অনেকে আসেন নতুন বই কিনতে, কেউ আসেন পুরনো বইয়ের গন্ধ খুঁজতে, কেউ বা আসেন স্রেফ বন্ধুদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে, কিংবা এক প্লেট ঘুগনি খেয়ে মনটা ভরিয়ে নিতে।

অথচ, কিছু লোক এখনও ভাবেন, বইমেলায় গেলে বই কিনতেই হবে, নাহলে যেন উপস্থিতিই বৃথা! যেন চিড়িয়াখানায় গেলে হাতি না কিনলে সবই মিছে!

তাই বলি বন্ধু, কলকাতা বইমেলা চলছে, আপনি বই কিনুন বা না কিনুন—আড্ডা দিন, চা খান, মাটির ভাঁড়ে কফির স্বাদ নিন, আর নিজের মতো করে বইমেলার আনন্দ উপভোগ করুন! 🎭📚☕

6 thoughts on “বইমেলা, লুচি-আলুর দম, আর চিড়িয়াখানার হাতি!

  1. Growing up, one thing has remained the same in me even now. I hate crowds. Never went to a concert, rave party or any other place where it’s too crowded. I have trouble breathing if I find myself in a crowd. And being an extreme introvert, I generally prefer to keep to myself. But all of these attributes disappear in just one place.

    Every year, we had the international book fair in Guwahati. So my dad had to save a bit from his peanut salary (govt. job) for that lavish spending at the book fair. One time, when my dad was transferred to another town, and I had no one to go to the book fair with, nor any money to buy books, I used all my brain cells to devise a plan. Told a neighbor who drove an auto to take me there and pay for my books, twice in the same week, and told him that dad said so. And it was around a 2 hour ride from home, as we lived in the hills on the outskirts of the city, so the auto bill itself crossed a thousand rupees. Plus I bought books worth another thousand and some. The auto guy happily paid for everything, thinking that dad said so.

    Ohhhhh the look my dad gave me when he got home for his monthly visit and the auto guy came to take his money! Had it been something else, I’d have lost my legs, but because it was books, dad only gave me one of his looks, and I was allowed to live another day.

    Liked by 1 person

    1. Hahaha! I love buying books too. This habit started when I was a teenager. I began earning at the age of 13 by tutoring students a grade below me. My first income was Rs 50 per month, which I spent on comics at first and on books like Hardy Boys. It’s an addiction I can never break free from!

      Liked by 1 person

  2. Oh yes! I can totally relate. I saved all of my money, be it gifts, bus fares, and earnings from competitions, and the yearly ritual of applying mehndi during Durga Puja – all for Nancy Drew, Hardy Boys, John Grisham and the lot. My book collection is in hundreds, but I have only pair of shoes that I bought in 2011, and having been fixing with super glue everytime the soles come apart. 🤣 See, spending on books is not technically an expenditure, but an investment! It’s the good kind of addiction!

    Liked by 1 person

I'd love to hear your thoughts on this post! Please leave a comment below and let's discuss.