ভানাক্কম

তারাপদ রায়ের মাদ্রাজ ভ্রমণের একটা ছোটো ঘটনা ওনারই জবানিতেঃ

সেবার স্টেশনের কাছে যে হোটেলে উঠেছিলাম সেখানে খাবার ব্যবস্থাও ছিলো। তা সকালে ব্রেকফাস্ট করতে নেমেছি, বেয়ারা হাসিমুখে বললো “ভানাক্কম”। ভাবলাম নাম জিজ্ঞেস করছে নিশ্চয়; উত্তর দিলাম “তারাপদ রায়”।

রাতে খেতে নেমেছি আবার সেই বেয়ারা আর আবার “ভানাক্কম”। ভাবলাম ভুলে গেছে বোধহয়; আবার বললাম, “তারাপদ রায়”।

একটু পরে এক তামিল বন্ধুকে ব্যাপারটা বলতেই সে এই মারে কি সেই মারে, বলে কিনা “ভানাক্কম” তামিল greeting .. আমাকে ওই বেয়ারা greet করছিলো নিজের ভাষায়। দেখলাম বড্ড ভুল হয়ে গেছে।

পরদিন সকালে ব্রেকফাস্ট করতে নেমে আগেই বেয়ারাকে দেখে বললাম “ভানাক্কম”। বেয়ারা এক মুখ হেসে বললো, “তারাপদ রায়” 😜😄🤪


Discover more from Indrosphere

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply