বাঙালির ঐতিহ্য বারপুজো

আজ ১লা বৈশাখ, ১৪২৯। শুভ নববর্ষ! এই নববর্ষে বাংলার এক অদ্ভুত প্রথার কথা মনে পড়ে গেলো। সেইটি হোল “বার পূজা”।  বাঙালির ফুটবলদর্শন থেকেই জন্ম হয় বারপুজোর।

ফুটবলে সাফল্য লাভের প্রত্যাশায় পয়লা বৈশাখ এই পুজো উদযাপন করে অসংখ্য ক্লাব। এটি একটি আচার যা যেখানে একটি নতুন আঁকা গোলপোস্ট এবং ফুটবলকে পুজো করা হয় এবং মালা পরানো হয়, যা আগে আনুষ্ঠানিকভাবে একটি নতুন ফুটবল মরসুম শুরু করার জন্য ব্যবহৃত হত।

সামান্য জীবন যাপনে আস্থা, বিশ্বাস নিয়ে বাঙ্গালী কি সুন্দর নানারকম বৈচিত্র্যময় প্রথা বা সংস্কার নির্মাণ করে খুশিতে থাকে তার কোন তুলনা হয়না। অন্যান্য পুজোর মতোই বারপুজোও সংস্কারাচ্ছন্ন এক বিশ্বাস। কেউ বলবে এতো লোকাচার মাত্র।

সাবেকিয়ানা ছেড়ে বাঙালি যতই আধুনিক হোক, কিছু মিথ এখনও বঙ্গ জীবনের অঙ্গ।


Discover more from Indrosphere

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply