ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিকে দুমকা শহরের নিকটে অবস্থিত ছায়া সুনিবীড় স্নিগ্ধ গ্রাম সিদ্ধপীঠ মন্দিরময় গ্রাম মলুটি। এখানেই বিরাজিতা মা মৌলীক্ষা। মৌলী কথার অর্থ মস্তক আর ইক্ষা দর্শন। নানকার তালুকের অন্তর্গত এই গ্রাম। নানকার রাজ্যের রাজধানী ছিল মলুটি। তবে নানকার তালুক গঠিত হয়েছে পাঁচশো বছর আগে গৌড়েশ্বর নবাব আলাউদ্দিন হোসেন শাহ'র সময়। কিন্তু মা …









