গত ১৫ই নভেম্বর, ২০২১-এ ঝাড়খন্ড রাজ্যের ২১তম স্থাপনাদিবস ছিল। ১৬মাস পরে আবার রাঁচীর বাংলা সাংস্কৃতিক কর্মীবৃন্দ উদ্যোগে বাংলাভাষীরা ঝাড়খন্ডের ২১তম স্থাপনাবর্ষ প্রকৃতির সৌন্দর্যেভরা টেগোর হিলে উদযাপন করলেন। ছবি সৌজন্যে: সুবীর লাহিড়ী কলকাতা জোড়াসাাঁকোর ঠাকুর পরিবারের জ্যোতিরিন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্ভবত ১৮৯৮ খ্রীষ্টাব্দে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছোটনাগপুর উপত্যকার রাঁচী শহরে বায়ুবদলের জন্য প্রথম এসেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ …









