ভালোবাসা একদিন ফিরে আসবে

ফ্র্যাঞ্জ কাফকার (1883-1924) তখন 40 বছর বয়স। একদিন বার্লিনের পার্কের মধ্য দিয়ে হাঁটছিলেন, তখন তার একটি মেয়ের সাথে সাক্ষাত হয়, যে তার প্রিয় পুতুলটিকে হারিয়েছিল। সেই শিশুটি এবং কাফকা পুতুলটি অনুসন্ধান করে কিন্তু কোথাও খুঁজে পায়না। কাফকা পরের দিন তাকে তার সাথে দেখা করতে বলে, আবার তারা সন্ধান শুরু করবে।

পরের দিন, যখন তারা পুতুলটি খুঁজে না পায়, তখন কাফকা মেয়েটিকে একটি চিঠি দিয়েছিলেন যাতে লেখা ছিল “দয়া করে কেঁদো না। আমি বিশ্বভ্রমণে বেড়িয়েছি । আমি তোমাকে আমার দু: সাহসিক ভ্রমণ কাহিনী লিখে জানাবো।”

এইভাবে একটি গল্প শুরু হয়েছিল যা কাফকার জীবনের শেষ অবধি অব্যাহত ছিল। কাফকা প্রায়ই একটি করে ওই পুতুলের নামে নানা জায়গার গল্প লিখে দিতো। অবশেষে, কাফকা একটি পুতুল (তিনি কিনেছিলেন) নিয়ে বার্লিনে ফিরে এসে সেই মেয়েটিকে দেন। “এটা আমার পুতুলের মতো দেখায় না,” মেয়েটি বলল।

কাফকা তাকে আরও একটি চিঠি দিয়েছিলেন যাতে পুতুলটি লিখেছিল: “আমার ভ্রমণ যাত্রা আমাকে বদলে দিয়েছে, তুমি হয়তো আমাকে চিনতে পারবেনা ” ছোট মেয়েটি নতুন পুতুলকে জড়িয়ে ধরে মনের আনন্দে বাড়ি ফিরে যায়।

এক বছর পরে কাফকা মারা যান।

বহু বছর পরে, মেয়েটি তখন প্রাপ্তবয়স্কা যুবতী , হটাৎ পুতুলটির ভিতরে একটি চিঠি পায়। কাফকার স্বাক্ষরিত ক্ষুদ্র চিঠিতে লেখা ছিলো : “তোমার ভালোবাসার সমস্ত কিছুই সম্ভবত একদিন হারিয়ে যাবে, তবে শেষ অবধি, ভালোবাসা একদিন ঠিক অন্যভাবে ফিরে আসবে।”

যে ভালোবাসা হারিয়েছে তার জন্য এই দৃঢ় বিশ্বাস ধরে রাখা সত্যি খুবই প্রয়োজন যে ভালবাসা আবার ফিরে আসবে। কাফকা আমাদের জীবনে সব হারিয়ে বেঁচে থাকার একটি উত্তম শিক্ষা দিয়ে গেছেন।


Discover more from Indrosphere

Subscribe to get the latest posts sent to your email.

2 thoughts on “ভালোবাসা একদিন ফিরে আসবে

Leave a Reply