অবাঙালি বন্ধুরা মজা করে বলেন, "তোমাদের বাঙলা ভাষা খুব মজার"।"কেন" ?"তোমরা বল জল খাচ্ছি। আরে, জল কী খাওয়া যায় "? ঠিকই। আমরা বাঙালিরা 'জল খাই'। শুধু খাই না, আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই। আর, শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়। হ্যাঁ,হ্যাঁ, যেটা ভাবছেন, সেই মদও খায়। কেবল …







