চন্দ্র সাহেব ভালো করে আয়নার দিকে তাকিয়ে দেখে নিলেন সঠিকভাবে চুল কালো হয়েছে কিনা। একবার আবার কালো কালির ব্রাশ বুলিয়ে নিলেন চুলের উপর। চন্দ্র সাহেব মনে করতে লাগলেন যৌবনের কথাঃ চুলের রঙের কোন সমস্যা ছিলোনা। মনে পড়ে গেলো রমিতার কথা। রমিতা তার কলেজের সহপাঠিনী ছিল — রমিতাকে পিছনে বসিয়ে মোটরসাইকেলে যখন ঘুরতেন তখন একটা আলাদা …









